OrdinaryITPostAd

এ আই ব্যবহার করে অনলাইন থেকে ইনকামের সেরা ১০টি উপায়

 ভুমিকা

এআই এসে নাকি মানুষের চাকরি খেয়ে ফেলবে—এই ভয় যখন চারপাশে ছড়াচ্ছে, তখন একদল চতুর ফ্রিল্যান্সার কিন্তু এই এআই-কে হাতিয়ার বানিয়ে ঘরে বসে মাসে লাখ টাকা আয় করছেন! প্রযুক্তি আপনার প্রতিদ্বন্দ্বী হবে নাকি উপার্জনের সবচেয়ে বড় সহকর্মী, তা নির্ভর করছে আপনি এটিকে কীভাবে ব্যবহার করছেন। আপনিও কি সেই দলে যোগ দিতে প্রস্তুত?

AI ব্যবহার করে ফ্রিল্যান্সিং,এআই কনটেন্ট রাইটিং ও এসইও, ফেসলেস ভিডিও মেকিং,
এ আই ব্যবহার করে অনলাইন থেকে ইনকামের সেরা ১০টি উপায়


উত্তর আধুনিক যুগে এ আই এক বড় বিপ্লব ঘটিয়েছে, মানব জীবনের এক অবিচ্ছেদ  অংশ হয়ে দাঁড়িয়েছে । এ আই ব্যবসা বাণিজ্য, শিক্ষা গবেষণা,  চিকিৎসা স্বাস্থ্যসেবা, প্রতিটি ক্ষেত্রে মানুষ এখন এ আই নির্ভর। আজ থেকে একযুগ আগেও যে কাজটি করতে কয়েক ঘন্টা লেগে যেত এআই সেটি মাত্র কয়েক সেকেন্ডে করে দিতে পারে এতে যেমন সময় বাঁচে তেমন শ্রম ও কম দিতে হয় ।একটা খুশির খবর কি জানেন? এআই কেবল আপনার  দৈনন্দিন কাজ সহজ করার টুল নয় এটি বর্তমান যুগে অনলাইন আয়ের  বিশাল সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে ।আমরা অনেকে হয়তো সেটা জানিনা তবে আপনি যদি একজন ফ্রিল্যান্সার কিংবা ঘরে বসে বাড়তি  আয়ের উপায়  খুজছেন  এমন কেউ হয়ে থাকেন তবে এই আর্টিকেলটি আপনার জন্য। আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এআই ব্যবহার করে অনলাইন থেকে ইনকাম করার দশটি সেরা বাস্তবসম্মত উপায়।

 ১. এআই কনটেন্ট রাইটিং (AI Content Writing)

এ আই আসার পরে অনেকেই বলতে শুনেছি কন্টেন্ট ক্রিয়েটরদের ভাত মারতে এসেছে, কন্টেন্ট ক্রিয়েটরদের ক্যারিয়ার শেষ ইত্যাদি ইত্যাদি। এই বিষয়ে ফেসবুকে অনেক লেখালেখি করেছে কিন্তু ভাই আজ পর্যন্ত কি কন্টেন্ট রাইটারদের কোন অসুবিধা পরতে  হয়েছে? বরং কন্টেন্ট রাইটারদের আরো সুযোগ তৈরি হয়েছে তাদের লেখার গতি আরো ১০গুণ বৃদ্ধি পেয়েছে কেন হয়েছে জানেন? এ আই এর সঠিক ব্যবহারের জন্য প্রতিযোগী না ভেবে সহযোগী ভাবুন দেখবেন আপনার কন্টেনের রাইটিং এর পথ আরো সহজ হয়ে যাবে বর্তমানে একজন কন্টেন্ট রাইটারদের চাহিদা অনেক বেশি কারণ মানুষ এবং সার্চ ইঞ্জিন কে গুরুত্ব দেয় না সুতরাং কন্টেন্ট আপনাকে লিখতেই হবে তবে এক্ষেত্রে এআইয়ের সাহায্য নিয়ে আউটলেট সাজিয়ে তারপর নিজের মনের মাধুরী মিশিয়ে লিখুন আপনি যদি এআইয়ের সাহায্য ছাড়া লিখতে চান তবে মার্কেটে প্রতিযোগিতায় হেরে যাবেন। ব্লক পোস্ট সোশ্যাল মিডিয়া ক্যাপশন ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ কিংবা ইমেইল মার্কেটিং সব জায়গাতেই মানসম্মত লেখার জন্য এআইয়ের সাহায্য নেয়া গুরুত্বপূর্ণ।

কনটেন্ট রাইটিং শুরু করার সঠিক কৌশল

আপনি চ্যাট জিপিটি, ক্লাউড, jasper অথবা copy ai এর মত টুলগুলো ব্যবহার করে খুব দ্রুত হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে পারেন। তবে মনে রাখবেন শুধু এ আই দিয়ে লেখা সরাসরি ব্লগ পোস্ট করবেন না, বায়ারকে জমা দেবেন না ।একজন এক্সপার্ট হিসেবে আপনাকে সেই লেখার সাথে  হিউম্যান টাচ করতেই হবে।

 ২. ফেসলেস ভিডিও মেকিং ও ভিডিও এডিটিং

বর্তমান সময় ভিডিও কনটেন্ট যেমন ফেসবুক রিলস, ইউটিউব শর্টস,টিকটকের  মত সোশ্যাল মিডিয়া ব্যাপক জনপ্রিয় হওয়ার কারণে ভিডিও মার্কেটিং এবং ভিডিও কন্টেন্টের চাহিদা এখন আকাশ-চুম্বি। অনেকে আছে যারা নিজেরা অভিনয় করে শর্ট ভিডিও তৈরি করে ইনকাম করছে। কিন্তু অনেকে আছেন যারা নিজেদের ফেস দেখাতে স্বাচ্ছন্দ বোধ করেন না, তারা সরাসরি ফেস না দেখিয়ে এআই দিয়ে ভিডিও তৈরি করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন এবং অনেকে করছেও। তাছাড়াও আপনি যদি অনলাইনে প্রোডাক্ট সেল করতে চান তাহলে টেক্সট মার্কেটিং এর চেয়ে ভিডিও মার্কেটিং বেশি সেল এনে দেয় আর আপনি চাইলে খুব সহজেই এআই দিয়ে ভিডিও বিজ্ঞাপন তৈরি করে মার্কেটিং করতে পারেন।এটা আপনি নিজেদের ব্যবসার জন্য করতে পারেন আবার কোন ই-কমার্স ব্যবসায়ীর জন্য ভিডিও বানিয়ে ইনকাম করতে পারেন।

 ভিডিও তৈরি ও আয়ের উপায়

ইউটিউবে সার্চ দিলে দিয়ে আপনি এখন খুব সহজেই একটা ফেসলেস ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ তৈরি করতে পারেন।এরপর invideo ai, Fliki, gemini pro,chatgpt, grok ai ইত্যাদি ভিডিও জেনারেটর এআই ব্যবহার করে খুব সহজেই আপনার চাহিদা মত ভিডিও তৈরি করতে পারেন ।শুধুমাত্র একটি টেক্সট প্রম্পট দিয়ে  স্ক্রিপ্ট, ভয়েস ওভার এবং ভিডিও ক্লিপসহ পুরো ভিডিও তৈরি করে ফেলা সম্ভব।এছাড়া runway ML  বা capcut  ব্যবহার করে আকর্ষনীয় এনিমেশন এবং সিনেম্যাটিক ভিডিও  তৈরী করা যায়।যা দিয়ে আপনি নিজে ভিডিও ব্লগিং করতে পারবেন অথবা ই-কমার্স বিজ্ঞাপন তৈরি  করতে পারবেন এছাড়াও এগুলো তৈরি করে বিদেশে বায়ারদের কাছে বিক্রি করেও আপনি ইনকাম করতে পারবেন।

 ৩. এআই গ্রাফিক্স ডিজাইন ও ইমেজ জেনারেশন

একটা সময় ছিল যখন ছোট একটা ডিজাইন করার জন্য ঘন্টার পর ঘন্টা পেন টুলস এর ব্যবহার করে ড্রয়িং করা লাগতো এই ট্রেডিশনাল নিয়ম এখন আর নাই, এক মিনিটেই চমৎকার ডিজাইন করা যায় শুধুমাত্র এ আই ব্যবহার করে। এখন সঠিক   প্রম্পট  লেখার মাধ্যমে চোখের পলকে অসাধারণ সব ইমেজ তৈরি করা সম্ভব। বিশেষ করে ক্যানভা ডিজাইন এর দুনিয়ায় পাল্টে দিয়েছে।  এখানে রেডিমেড হাজার হাজার টেম্পলেট রয়েছে যেগুলো ব্যবহার করে নিজের ইচ্ছে মত এডিটিং এর মাধ্যমে সুন্দর সুন্দর ডিজাইন করা যায় এছাড়া  প্রম্পট   লিখে দিলেও ক্যানভা চাহিদার মত ডিজাইন করে দেবে যেগুলো ফেসবুক ইউটিউবের থাম্বেইলস হিসেবে  ব্যবহার করা যায়। এছাড়াও midjourney, Leonardo ai  অথবা DALL- E 3 এই সব এ আই ব্যবহার করে চমৎকার ডিজাইন এক নিমিষেই করা সম্ভব।

প্রয়োজনীয় টুলস ও ফ্রিল্যান্সিং ক্ষেত্র

Midjourney, Leonardo ai , Adobe Firefly এগুলো ব্যবহার করে আপনি ইউনিক এবং হাই রেজুলেশন ছবি তৈরি করতে পারেন যেগুলো ব্যবহার করতে পারবেন আপনার দৈনন্দিন কাজে। অথবা professional ভাবে ব্যবসায়ী কাজে লাগাতে পারেন। বর্তমান ডিমান্ডেবল একটা প্রফেশন হচ্ছে print on demand যা আপনি   এই সব এ আই ব্যবহার করে  করতে পারবেন। যেখানে আপনার ডিজাইন করা আর্ট যেমন  টি শার্ট, মগ বা ফোন কভারেজ প্রিন্ট করে বিক্রি করতে পারবেন। এছাড়া লোগো ডিজাইন বুক কভার এবং সোশ্যাল মিডিয়া ব্যানার তৈরির সার্ভিসও দিতে পারেন.।

 ৪. এসইও এবং ওয়েবসাইট অপটিমাইজেশন (SEO)

AI এখন শুধু আর্টিকেল লেখার মধ্যে সীমাবদ্ধ নয় প্রায় সব ক্ষেত্রেই এ আই এর ব্যবহার বাড়ছে যা ফ্রিল্যান্সারদের কাজকে আরো দ্রুত করতে সাহায্য করে। আপনি যদি একজন ব্লগার বা ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন তাহলে শুধু আর্টিকেল নয় এসইও থেকে শুরু করে ওয়েবসাইট অপটিমাইজেশন সবকিছু আই দিয়ে  করতে পারবেন। শুধু সঠিক  প্রম্পট  লিখে দিতে হবে এ আই কে ।AI এখন এসইও এক্সপার্টদের কাজকে অনেক বেশি নিখুঁত এবং দ্রুত গড়ে তুলছে।

এসইও অপটিমাইজেশন বাস্তবায়নের ধাপ

Surfer SEO, Semrush AI অথবা frase এর মত টুলগুলো ব্যবহার করে জানতে পারবেন আপনার প্রতিযোগী কারা? কোন কিওয়ার্ড ব্যবহার করলে google রেংক করবে আর্টিকেলের স্ট্রাকচার কেমন হবে? সব এআইবলে দেয়। এছাড়াও আপনার আর্টিকেলের জন্য কোন ধরনের কিওয়ার্ড সামঞ্জস্য, আর্টিকেল Readability কেমন, এমনকি  মেটা  ডিসক্রিপশন ও তার সাথে মিলে রেখে টাইটেল সাবটাইটেল সবকিছু এখন এআই দিয়ে করে নেয়া যায় শুধু জানতে হবে সঠিক কৌশল এবং সঠিক কমান্ড। আগে যেগুলো আমরা ক্লাসিকাল প্লাগিন ব্যবহার করে করতাম সেই কাজগুলো এখন এআই দিয়ে  সহজে করে নেয়া  সম্ভব। 

৫.সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং অটোমেশন


বিশ্ব যত আধুনিকতার দিকে যাচ্ছে মানুষ তত বিলাসিতার দিকে ঝুকছে। এখন আর মানুষ কেনাকাটা করার জন্য বাজারে যায় না, ঘরে বসে অর্ডার করে পণ্য বাড়িতে পৌঁছে দেয়। যার ফলে ই-কমার্স ব্যবসা ও দিন দিন ব্যাপক জনপ্রিয়তা এবং প্রসার লাভ করছে। আর ই-কমার্স বিজনেস মানেই ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এর ঝামেলা।  facebook, instagram লিংকডইন এগুলো পরিচালনা করার জন্য বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান হাজার হাজার ম্যানেজার হাঁয়ার করে থাকেন। আপনি যদি এআই অটোমেশন শিখে নিতে পারেন তাহলে একাই একাধিক ক্লায়েন্টের কাজ করতে পারবেন।

অটোমেশন সেটআপ ও ক্লায়েন্ট হ্যান্ডলিং


সোশ্যাল মিডিয়া অটোমেশন করার জন্য chatgpt, canva, buffer, hootsuit  এর মত এআই ব্যবহার বেশ জনপ্রিয়। চ্যাট জিপিটি দিয়ে পুরো মাসের কনটেন্ট ক্যালেন্ডার এবং পোস্টের আইডিয়া তৈরি করুন এরপর ক্যানভা এআই বা এডোবি এক্সপ্রেস দিয়ে পোস্টের গ্রাফিক্স ডিজাইন করুন সবশেষে buffer বা hootsuit এর মত এআই পাসওয়ার্ড শিডিউলার ব্যবহার করে পোস্টগুলো অটোম্যাট করে রাখুন আপনার কাজ হবে কেবল মনিটর করা এবং এনগেজমেন্ট ট্র্যাক করা।

৬. কোডিং ও ওয়েব ডেভেলপমেন্ট

ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট এর মূল ভিত্তি হল কোডিং । কোডিং এর কারিশমা দেখিয়ে  একটা ওয়েবসাইটকে সুন্দর ও আকর্ষণীয় করে তোলাই হচ্ছে একজন ডেভলপারের কাজ। একটা সময় ছিল html এবং css এর নিখুঁত পারদর্শী হতে হতো যার শেখা বেশ কঠিন সময়ের সাপেক্ষ ব্যাপার ছিল। কিন্তু এআই সেই কাজকে অনেকগুলো সহজ করে দিয়েছে আপনি যদি কোডিংএর বেসিক জানেন তবে এ আই আপনাকে একজন জুনিয়র প্রোগ্রামার থেকে রাতারাতি একজন এক্সপার্ট ডেভলপারের সমকক্ষ করে তুলতে পারে ।এমনকি যাদের টেকনিক্যাল জ্ঞান নাই তারাও এআই এর হাত ধরে সহজে শিখে নিতে পারে। 

কোডিং শেখা ও সার্ভিস দেওয়ার কৌশল


chatgpt, github copilot, claude, gemeni, cursor,windsurf এগুলো কোড লেখা ব্যাখ্যা দিবানি এবং শেখার জন্য জনপ্রিয় এবং জাদুর মত কাজ করে কিভাবে শুরু করবেন চলুন দেখি.।

 প্রথমে  এআইকে দিয়ে  তিন চার মাসের একটা সিডিউল তৈরি করে নেন কি শিখতে হবে কোনটার পর কোনটা শিখতে হবে ধারাবাহিকভাবে আপনাকে সবকিছু জানিয়ে দেবে। এরপর html  দিয়ে কাঠামো css  দিয়ে ডিজাইন এবং javascript দিয়ে ইন্টার অ্যাকশন তৈরি করা শিখুন। আগেই কঠিন কিছু শিখতে যাবেন না। এরপর এই আই কে বলেন যে আমি এতটুকু শিখেছি তুমি আমাকে প্র্যাকটিস দাও এআই প্র্যাকটিস দিবে সেগুলো সমাধান করুন। কোথাও যদি ভুল হয়েছে বুঝতে পারছেন না।এ আই কে এভাবে বলুন" আমি এই কাজ করেছি কিন্তু কোথায় ভুল হয়েছে বুঝতে পারছি না আমাকে ভুল ধরিয়ে দাও "
এ আই কে এভাবে বলুন আমি শিখছি  শিক্ষক হিসেবে তুমি শিখাও। আমাকে একটা করে টপিক দাও.৫-৭ টা করে প্র্যাকটিস ফাইল দাও আপনাকে সবকিছু নিয়ম অনুযায়ী শিখিয়ে দেবে। সব সময় ছোট ছোট করে কমান্ড করবেন তাহলে এ আইয়ের বুঝতে সুবিধা হয়। আপনি কোন ওয়য়েবসাইটের বাগ ফিক্সিং, কাস্টম ওয়য়ার্ডপ্রেস প্লাগিন তৈরী কিংবা সাধারন HTML/CSS ল্যান্ডিং পেজ তৈরী করার জন্য এ আইয়ের সাহায্য নিতে পারেন। এতি আপনার কোডিং এর সময়কে ৮০% কমিয়ে দেবে।


 ৭. প্রফেশনাল এআই ভয়েসওভার (Voiceover)

অনেক মানুষ আছে যাদের প্রবল ইচ্ছা ভিডিও বানাবে কিন্তু গুছিয়ে কথা বলতে পারে না বা কথা বলার সময় জড়তা আছে ।তারা ভিডিও শুট করার পর এই আই  দিয়ে ভয়েস জেনারেট করতে পারে যা বলতে চাই সেটা লিখে দিলে এ আই ওই বিষয়ে  ভয়েস  তৈরি করে দেবে অথবা  ই- কমার্স পণ্যের বিজ্ঞাপন তৈরির জন্য ব্যবহার করতে পারেন, নিজের ব্যবসার জন্য করতে পারেন আবার বড় বড় কোম্পানির জন্য বিজ্ঞাপন তৈরি করে দিয়ে আয় করতেও পারেন। বাংলাদেশী এই ধরনের বিজ্ঞাপনের বর্তমানে চাহিদা দিন দিন বাড়ছে বর্তমানে মানুষ কোন বই রিডিং পড়ার চাইতে অডিও শুনতে বেশি পছন্দ করে। তাই আপনি যদি কোন গল্প উপন্যাস অডিও হিসেবে তৈরি করে  amazon kindle এ পাবলিশ করেন এখান থেকেও ইনকাম করতে পারে্ন। এই সামান্য কাজ করার জন্য আগে স্টুডিও ভাড়া করে দামি মাইক্রোফোন কিনে ভয়েস রেকর্ড করতে হতো এখন এআই ভয়েস প্রযুক্তির মাধ্যমে খুব সহজেই তা ঘরের বসেই করা সম্ভব। 

 ভয়েস তৈরি ও আয়ের সুযোগ

মানুষের মত করে ভয়েস জেনারেট করার উপযুক্ত এবং জনপ্রিয় AI হচ্ছে ElevenLabs, murf ai এই দুটি এ আই মানুষের মতো এক্সপ্রেশন দিয়ে ভয়েস জেনারেট করতে পারে। প্রথমে ভিজুয়াল তৈরি করে নেবেন এরপর ভিজুয়াল অনুযায়ী কি কি কথা আপনি বলতে চান সেই স্ক্রিপ্ট সুন্দর করে সাজিয়ে লিখে নেবেন সামর্থ্য থাকলে নিজে মাথা খাটিয়ে লিখে নেবেন না পারলে এটাও এআই দিয়ে লিখে নিতে পারেন। একটা বিষয় মনে রাখবেন ভয়েস জেনারেট করার জন্য যে স্ক্রিপ্ট লিখবেন সেটা অবশ্যই দাড়ি কমার সঠিকভাবে ব্যবহার করবেন, নইলে আশানুরূপ voice পাবেন না।

এরপর সেই স্ক্রিপ্ট ইলেভেন ল্যাবস অথবা Murf এআইকে দিয়ে দিন আপনার ভয়েস তৈরি হয়ে যাবে অডিও ফাইল ডাউনলোড করে যে কোন ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে ভিডিও এর সাথে এডজাস্ট করে দিন আপনার কাজ শেষ। এই সার্ভিসটি ব্যবহার করে আপনি ইউটিউব ভিডিওর ভয়েস মেকিং, অডিও বুক তৈরী,   কিংবা বিজ্ঞাপন দাতাদের জন্য ভয়েস ওভার সার্ভিস দিতে পারেন।

 ৮. অনলাইন কোর্স ও ডিজিটাল প্রোডাক্ট তৈরি

ফেসবুকে স্ক্রল করলে অনেক বিজ্ঞাপন আমাদের চোখে পড়ে যার অন্যতম ও ট্রেন্ডিং বিষয় হচ্ছে ই-বুক এবং ডিজিটাল প্রোডাক্ট বিক্রির বিজ্ঞাপন। আপনি কি কখনো ভেবে দেখেছেন এই ডিজিটাল প্রোডাক্ট কোথা থেকে সংগ্রহ করা হয় ?এর পুরো মডেল তৈরি করা হয় এ আই  দিয়ে। এটি বর্তমান সময়ের সবচেয়ে লাভজনক একটি বিজনেস মডেল। এ আই ব্যবহার করে আপনি যেকোনো বিষয়ের উপর সম্পূর্ণ কোর্স বা ডিজিটাল প্রোডাক্ট তৈরি করে সারাজীবন প্যাসিভ ইনকাম করতে পারেন।

ডিজিটাল প্রোডাক্ট তৈরির সহজ উপায়

চ্যাট জিপিটি , জিমিনি , কোর্স  আউটলাইন এবং আর্টিকেল স্ক্রিপ্ট লেখার জন্য দুর্দান্ত কাজ করে। এগুলোর সাহায্য নিয়ে যেই বিষয়ে ই-বুক তৈরি করতে চান সেই বিষয় ই-বুক তৈরি করে ফেলুন ।এরপর ক্যানভা  দিয়ে বইয়ের কভার পেজ ডিজাইন করে নিন আর যদি অনলাইন কোর্স তৈরি করতে চান তাহলে প্রেজেন্টেশনের স্লাইডের জন্য Gamma app বা beautiful ai এর সাহায্য নিয়ে চমৎকার স্লাইড বানাতে পারবেন। কোর্স ম্যাটারিয়াল তৈরি হয়ে গেলে udemy, skillshare বা নিজের ওয়েবসাইটে আপলোড করে বিক্রি করতে পারেন। একইভাবে এমাজন কিনডলে ই-বুক  সেল করে আয় করা সম্ভব।

৯. এআই চ্যাটবট ও কাস্টমার সাপোর্ট অটোমেশন

বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ব্যবসা হচ্ছে ই-কমার্স বা অনলাইন বিজনেস।যা পরিচালনা করার জন্য কাস্টমার সাপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এখানেই আছে এ আই এর কারিশমা। একটা বড় ই কমার্স প্রতিষ্ঠানে দৈনিক হাজার হাজার কাস্টমারের সাথে কথা বলতে হয় যা একজন মানুষের পক্ষে সম্ভব না। কিন্তু আপনি যদি চ্যাটবট অটোমেশনের মাধ্যমে কাজ করেন তাহলে একসাথে লাখ লাখ মানুষের কাছে মেসেজ পৌঁছানো সম্ভব।

চ্যাটবট সেটআপ ও এজেন্সি সার্ভিস

manychat, chatbase, Dialogflow, এগুলো হচ্ছে AI চ্যাটবট ।এই এ আই গুলো ব্যবহার করে whatsapp, messenger, instagram DMs সহ সকল সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্ট করতে হয় এগুলোর ফ্রি এবং পেইড ভার্সনই আছে আপনি চাইলে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সার্ভিস দিয়ে ইনকাম করতে পারেন। আবার বিভিন্ন লোকাল ও ইন্টারনেসনাল ই-কমার্স ব্র্যান্ডের জন্য এই কাস্টম চ্যাটবট সেটআপ করে দিয়েও আপনি মোটা অঙ্কে টাকা ইনকাম করতে পারেন।

১০. এআই ভাষা অনুবাদ ও লোকালাইজেশন

আধুনিক যুগের একটা শব্দ আছে "গ্লোবাল ভিলেজ" এটি বলতে বুঝায় সারা বিশ্বকে একটি গ্রামে কেন্দ্রীভূত করা। অর্থাৎ যেমন একটা গ্রামের মানুষ খুব সহজে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে , খবর আদান প্রদান করতে পারে , এবং একে অপরের বিপদে আপদে পাশে দাঁড়াতে পারে ঠিক তেমনি ইন্টারনেটের কারণে এখন পৃথিবীর এক প্রান্তের মানুষ অন্য প্রান্তের মানুষের সাথে মুহূর্তের মধ্যে যোগাযোগ করতে পারছে। কিন্তু যোগাযোগ এর একমাত্র মাধ্যম হচ্ছে ভাষা পৃথিবীতে প্রায় সাড়ে ৩ হাজার ভাষা আছে এক দেশের মানুষ আরেক দেশের ভাষা জানে না।  কিন্তু বৈশ্বিক বাজারে বাণিজ্যিক চুক্তি , বিজ্ঞাপনের প্রসার , শিক্ষা সংস্কৃতি , সহ বিভিন্ন কাজের জন্য ভাষার অনুবাদের প্রয়োজন হয়।  আপনি এআই এর সাহায্য নিয়ে খুব সহজেই এই ভাষার অনুবাদ করিয়ে দিয়ে ইনকাম করতে পারেন।

 অনুবাদ সার্ভিস দেওয়ার কার্যকর পদ্ধতি

একটা সময় ছিল যখন আশা অনুবাদ করার জন্য গুগল ট্রান্সলেট ব্যবহার করা হতো কিন্তু তার মাধ্যমে ভাষার সঠিক ভাবার্থ আসতো না। বর্তমানে DeepL, chatgpt, এর মত ai এর ব্যবহার তা অনেক সহজ করে দিয়েছে। এ আই গুলো ভেতরের ভাবার্থ বুঝে অত্যন্ত দক্ষতার সাথে অনুবাদ করে দিতে সক্ষম। সুতরাং এ আই এর সঠিক ব্যবহার শিখে আপনি বিদেশী বিভিন্ন ব্লগ পোস্ট , ভিডিওর সাবটাইটেল কিংবা আইনি নথিপত্র এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর করার ফ্রিল্যান্সিং কাজ করতে পারেন। অনুবাদ করার পর শুধু একবার রিচেক করে নিলেই আপনার কাজ সম্পন্ন।

সফল হতে একজন প্রফেশনাল ব্লগারের ৩টি পরামর্শ

যেহেতু বর্তমান বিশ্ব এআই নির্ভর এবং এর প্রভাব দিন দিন আরো বাড়বে সুতরাং আপনি যদি এআই শিখে অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে উপরের আলোচনার যেকোনো একটি বিষয় নিয়ে কাজ করতে পারেন। কখনোই একসাথে একাধিক বিষয় নিয়ে কাজ করতে যাবেন না ।তবে এ বিষয়ে আমার.৩টি পরামর্শ থাকবে ।

  প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখুন

যদি আপনি এই আই নির্ভর ক্যারিয়ার গড়তে চান তাহলে অবশ্যই প্রথমেই আপনাকে    প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখতে হবে। কারণ এআইকে আপনি যত নিখুঁত   প্রম্পট দিতে পারবেন সে তত নিখুঁত আউটপুট দিবে তাই সঠিক   প্রম্পট লেখার দক্ষতা অর্জন করুন। নাহলে এই সেক্টরে খুব বেশি দূর যেতে পারবেন না।

ইউনিকনেস বজায় রাখুন

এটা আমি আগেও বলেছি এআই এর উপর আপনাকে নির্ভরশীল হওয়া যাবে না, এআইকে আপনার সহযোগী হিসেবে কাজে লাগান। অবশ্যই আপনার মেধা অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে এআই আপনাকে যা দিল সেটাই পেস্ট করে দিলেন এক পয়সারও কাজ হবে না অবশ্যই আপনার ব্রেন টাচ, হিউম্যান টাচ দিতে হবে।

ধৈর্য ও ধারাবাহিকতা

 প্রতিনিয়ত প্র্যাকটিস করুন , ধৈর্য ধরুন, অধ্যবসায়ী হোন , নিজেকে আপডেট রাখুন যার ফ্রিল্যান্সিং এর জন্য অত্যন্ত জরুরি।

পরিশেষে এই টুকু বলা যায় যে বর্তমান সময় এ আই নির্ভর যার কথা কিছু দিন আগেও আমরা ভাবতেও পারি নি। যত দিন যাবে প্রযুক্তি তত উন্নত হবে, মানুষ আরো বেশি প্রযুক্তির দিকে ঝুকে পরবে। তাই এ আই প্রযুক্তি কে ক্যারিয়ারের জন্য হুমকি না ভেবে দক্ষ সহযোগী হিসেবে গ্রহন করাই বুদ্ধিমানের কাজ। কন্টেন্ট  রাইটিং, এসইও, গ্রাফিক্স ডিজাইন, স্যোশাল মিডিয়া ম্যানেজমেন্ট, যাই বলেন না কেন? প্রতিটি ক্ষেত্রেই প্রযুক্তি আপনাকে আগের চেয়ে ১০ গুন বেশি দ্রুত কাজ করে দিতে সক্ষম। তাই দীর্ঘ মেয়াদি ক্যারিয়ার গড়তে চাইলে এ আই ব্যবহারের দক্ষতাকে ভালো ভাবে আয়ত্ত্ব করতে হবে এবং সময়ের সাথে আপডেট থাকতে হবে। তবে অন্ধের মত শুধু এ আইয়ের উপর নির্ভর করলে হবে না। হিউম্যান টাচ থাকাটা জরুরী।

একটি প্রফেশনাল ব্লগ বা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার রাতারাতি দাঁড়ায় না, তাই যেকোনো একটি নির্দিষ্ট স্কিল বেছে নিয়ে আজই কাজ শুরু করুন এবং ধৈর্য ধরে নিজের দক্ষতাকে প্রতিনিয়ত আপডেট রাখুন। এআই-এর এই অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্মার্ট উপার্জনের পথে আপনার যাত্রা শুভ হোক!

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url