২০২৬ সালে ফ্রিল্যান্সিং শুরুর মাস্টার গাইড: শূন্য থেকে ক্যারিয়ার
বর্তমানে
ফ্রিল্যান্সিং মানে শুধু ল্যাপটপ
নিয়ে ঘরে বসে কাজ
করা নয়, বরং এটি
ক্যারিয়ার গঠনের আকর্ষণীয় একটা মাধ্যম হিসেবে
দাড়িয়েছে। আমার দেখা এমন
অনেক ভাইকে দেখেছি যারা চাকরি ছেড়ে
ফ্রিল্যান্সিং কে পারমানেন্ট পেশা
হিসেবে বেছে নিয়েছে। সুতরাং
বুঝতেই পারছেন বর্তমানে ফ্রিল্যান্সিং কতটা ডিমান্ডিং একটা
বিষয়। তাই আপনি যদি
২০২৬ সালে একজন ফ্রিল্যান্সার
হিসেবে ক্যারিয়ার শুরু করতে চান,
তবে এটি হবে আপনার
বেস্ট চয়েস। কিন্ত এখানে একটা কথা আছে,
আপনি যদি প্রথাগত পদ্ধতির
বাইরে এসে কাজ করার
চিন্তা করতে পারেন তবেই
সফলতার মুখ দেখবেন, না
হলে চ্যালেঞ্জ টা অনেক কঠিন
হয়ে যাবে । কেন
কঠিন হবে এই সম্পুর্ণ
ব্লগটি পড়লে বুঝতে পারবেন।
আমরা ধাপে ধাপে আলোচনা
করব কীভাবে আপনি এই নতুন
যুগে নিজেকে তৈরি করবেন।
![]() |
| ফ্রিল্যান্সিং শেখার মাস্টার গাইড |
ফ্রিল্যান্সিং
কিভাবে শিখবো
ফ্রিল্যান্সিং কী?
ফ্রিল্যান্সিং
হচ্ছে একটা স্বাধীন পেশা বা মুক্ত
পেশা যাই বলেন। এটা
এমন একটা পেশা বা
চাকরি যেটা নিজের ইচ্ছেমতো
করতে পারেন। অফিসে কাজের চাপ বসের বকাবকি
কখন চাকরি চলে যায় একটা
আতংক। এই সব ঝামেলা
থেকে পরিপূর্ণ মুক্ত একটা পেশা। মন
চাইলে আজ কাজ করবো
না চাইলে আজকে করবো না।
একবার যদি দক্ষতায় নিজেকে
গড়ে তুলতে পারেন তাহলে বাকি জীবন আর
কোন চিন্তা নেই। এই দক্ষতাকে
পুঁজি করেই সারা জীবন
পার করে দিতে পারবেন।
কেন ফ্রিল্যান্সিং শুরু করবেন?
ফ্রিল্যান্সিং
করার অনেক সুবিধা আছে
যেমন এই সেক্টরে অফুরন্ত
স্বাধীনতা, নিজের ইচ্ছেমতো সময় নির্ধারণ করতে
পারবেন, ২৪ ঘন্টার মধ্যে
যে কোন সময় কাজ
করলে অবসর সময় পরিবারের
সাথে কাটাতে পারেন। আবার হয়ত ভাবছেন
নিজের ইচ্ছেমতো সময়ে কাজ করবেন
তাতে কি দিন যাবে?
কেমন ইনকাম হবে ইনকামের টাকা
দিয়ে পরিবার চালাতে পারবো কি না? এই
সেকটরে সীমাহীন আয়ের সুযোগ আছে।
আপনার যেমন দক্ষতা তেমন
ইনকাম। দক্ষতা বেশি হলে ইনকাম
বেশি হবে দক্ষিণ কম
হলে ইনকাম ও সেই রকম
হবে।
ফ্রিল্যান্সিং
এর আরেকটা বড় সুবিধা হচ্ছে
ঘরে বসে কাজ করতে
পারা। আপন ঘরে বসে
আমেরিকা, কানাডা,জার্মানি, বিশ্বের বিভিন্ন দেশের বায়ারদের সাথে কাজ করে
ডলার কামাইতে পারবেন। সেই সাথে স্কিল
ডেভেলপমেন্ট করার সুযোগ তো
আছেই।সুতরাং বুঝতেই পারছেন ফ্রিল্যান্সিং এর গুরুত্ব বর্তমান
কেন এত বেশি।
ফ্রিল্যান্সিং থেকে কত আয় করা যায়?
ফ্রিল্যান্সিং
এর আয় নির্ভর করে
সাধারণত কাজের দক্ষতা, কাজের মান এবং অভিজ্ঞতার
উপরে। একজন নতুন ফ্রিল্যান্সার
সর্বনিম্ন মাসে ইনকাম করে
১০ হাজার টাকা। আর একজন অভিজ্ঞ
ফ্রিল্যান্সার মাসে লাখ টাকার
উপরে ইনকাম করে থাকে। অনেকের
মনে প্রশ্ন জাগতে পারে মাসে লাখ
টাকা কেমনে? কিভাবে সম্ভব?
আরে
ভাই বিদেশি বায়ার ছোট কোন কাজের
জন্য হলেও ৫০০ ডলার বাজেট
রাখে যেটা তাদের কাছে
কোন ব্যপার না। কিন্তু এই
৫০০ ডলার বাংলাদেশি টাকায়
হিসেব করে দেখে কত
হয় প্রায় ৬০হাজার টাকা। এখন আপনি যদি
মাসে বেশি না ৩
জন বায়ারের কাজ করে দেন
তাহলে ৫০০*৩=১৫০০ডলার
এবার হিসেব করে দেখেন। আপনি
যদি দক্ষ হোন তাহলে
তো মাসে ৩ টি
নয় আরো অনেক কাজ
করতে পারবেন। সুতরাং এই সেক্টরে আপনি
যত দক্ষ হতে পারবেন
যত সময় দেবেন ইনকাম
হবে অফুরন্ত।
বাংলাদেশে ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যৎ
ফ্রিল্যান্সারদের
ভবিষ্যতের কথা আর কি
বলবো দক্ষ ফ্রিল্যান্সারদের চাহিদা
দিন দিন আকাশচুম্বি। বাংলাদেশ
সরকারের কর্মসূচি তো দেখছেনই পত্রিকায়,
সরকার বেকারদের চাকরি দিতে না পেরে
ফ্রিল্যান্সার গড়ে তোলার জন্য
বিনা মুল্যে ট্রেইনিং এর ব্যবস্থা করে
থাকেন। এর দ্বারা বোঝা
যায় ফ্রিল্যান্সারদের জনপ্রিয়তা দিন দিন কি
পরিমাণ বাড়ছে।
ফ্রিল্যান্সিং শুরু করার ধাপসমূহ:
১. সঠিক মানসিকতা ও প্রস্তুতি
শুধু
ফ্রিল্যান্সিং না,যেকোন ক্যারিয়ার
গঠনের মুল হাতিয়ার হচ্ছে
ধর্য্য, আর শেষ লক্ষে
পৌছানোর মানসিকতা। আপনি যদি অন্য
কোনো সেক্টরে ও ক্যারিয়ার গড়তে
চান তবে ধর্য্য আর
অধ্যাবসায়ী হতেই হবে আপনাকে।
ফ্রিল্যান্সিং ও তার ব্যতিক্রম
নয়। এখন আপনি মনে
করতেই পারেন ফ্রিল্যান্সিং এ কি এমন
কঠিন কাজ আছে যেটা
আমি পারবো না। এ কথা
ভাবার কারণটা আমি জানি, কিছু
সস্তা ইউটিউবার আছে যারা ভিউ
পাবার আশায় অসম্পূর্ণ তথ্য
দিয়ে ভিডিও বানায়, যেগুলো দেখলে আপনি কোনো ফলাফল
তো পাবেনই না বরং কিছুদিন
দিক বিদিক ছোটাছুটি করে মনে হবে
অনলাইন একটা ভুয়া জায়গা,
এখানে সবাই প্রতারক ইত্যাদি
ইত্যাদি। আরো একটা ব্যাপার
আছে সেটা হলো দ্রুত
ইনকাম করার মানসিকতা। দ্রুত
ইনকাম করার চিন্তা মাথা
থেকে ঝেড়ে ফেলে দিতে
হবে। কারণ ক্লায়েন্ট রা
এখন আগের চেয়ে বেশি
সচেতন, তারা মানের দিকে
বেশি নজর দেয়। তাই
আমার পরামর্শ হচ্ছে আগে নিজেকে দক্ষ
হিসেবে গড়ে তুলুন এবং
লক্ষ্য ঠিক রেখে ধর্য্য
ধরে কাজ করুন। তাহল
১০০% নিশ্চিত থাকেন আপনি সফল হবেন।
মনে রাখবেন, ফ্রিল্যান্সিং কোনো জাদুর কাঠি
নয়, এখানে দক্ষতা মোস্ট ইম্পরট্যান্ট।
২. ২০২৬-এর চাহিদাসম্পন্ন স্কিল নির্বাচন
এখনকার
সময়ে যেসব কাজের চাহিদা
তুঙ্গে, তার একটি তালিকা
নিচে দেওয়া হলো:
এআই
ইন্টিগ্রেশন ও অটোমেশন:
বর্তমান
সময়ে সবচেয়ে চাহিদা পুর্ণ একটা সেক্টর হচ্ছে
এ আই অটোমেশন। এই
সেক্টরে যে নিজেকে তাল
মিলিয়ে রাখতে পারবে তার চাহিদা সব
সময় সবার উপরে। কারণ
সব কোম্পানি এখন AI ব্যবহার করে কাজ করতে
চায়। কেননা এটি ব্যবহার করে
কাজের গতিকে ১০ গুন বাড়ানো
সম্ভব।
কি কি আছে এর
মধ্যে চলুন দেখি
AI chatbot তৈরি
Automation workflow (Zapier, Make)
Prompt engineering
Custom GPT / AI tools তৈরি
ওয়েব
ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট
এই সেক্টরকে বলা হয় এভার
গ্রিন স্কিল, যতদিন অনলাইন আছে, ব্যবসা আছে
ততদিন ওয়েবসাইটের থাকবে। সো বুঝতেই পারছেন
এই সেক্টরে চাহিদা কখনো শেষ হবে
না। এখানে beginner +advance উভয় লেভেলের কাজ
করার সুযোগ আছে।
ডিজিটাল
মার্কেটিং :
যত দিন যাচ্ছে ততই
ব্যবসা বাড়ছে, আর সাথে ডিজিটাল
মার্কেটিং এর চাহিদাও বাড়ছে
এবং ভবিষ্যতে ও বাড়বে। এখন
আর মানুষ মার্কেটে গিয়ে কেনাকাটা করতে
চায় না। ঘরে বসে
অর্ডার করছে পণ্য বাড়ি
পৌঁছে দিচ্ছে। ডিজিটাল মার্কেটিং এর ভেতরে যে
বিষয় গুলো আছে
SEO (Search Engine Optimization)
Facebook/Google Ads
Social Media Marketing
Lead Generation
কন্টেন্ট
রাইটিং :
অনেকে
মনে করেন এ আই
এসে কন্টেন্ট রাইটারদের চাকরি খেয়ে দিয়েছে, ভাই
আপনি ভুল জানেন।আপনি এ
আই দিয়ে কন্টেন্ট লিখে
ওয়েবসাইট র্যাংক করাবেন এত সহজ না।
গুগল আপনার সাইটকে র্যাংক তো করাবেই না
বরং আপনার সাইটকে ব্লক করে দেবে।
ওয়েবসাইট গুগলে র্যাংক করানোর জন্য হিউম্যান রাইটিং
এর গুরুত্ব অপরিসীম।
গ্রাফিক্স
ডিজাইন এন্ড ইউ আই/ইউ এক্স(UI/UX)
এই সেক্টরে চাহিদা সব সময় ডিমান্ডে
থাকে।যে কোন ডিজাইনই হোক
না কেন তার চাহিদা
তুংগে। এর মধ্যে আছে
Logo design
Branding
UI/UX design (App/Website)
সাইবার
সিকিউরিটি:
সাইবার
সিকিউরিটি চাহিদা বর্তমান বেড়েই চলছে কারণ বর্তমানে
যেই কৌশল অবলম্বন করছে
তাতে ওয়েবসাইটের নিরাপদ দেয়া চ্যালেঞ্জিং একটা
বিষয় হিসেবে দাড়িয়েছে। তাই দক্ষ সাইবার
সিকিউরিটির চাহিদা বড় বড় কোম্পানিতে
বেড়েই চলছে।
ডেটা
অ্যানালিটিক্স ও ইন্টারপ্রিটেশন:
এটাও
গুরুত্বপূর্ণ একটা সেক্টর, বড়
বড় কোম্পানি গুলো তাদের প্রতিষ্ঠান
প্রতিযোগিতায় টিকে রাখতে বা
ব্যবসার পরিধি বাড়াতে হাজার হাজার ডেটা সংগ্রহ করে
রাখে। এই হাজার হাজার
ডাটা থেকে সঠিক এবং
উপযুক্ত ডাটা বাছাই করার
জন্য একজন দক্ষ ডাটা
এনালিটিক্স গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। তাই দক্ষ ডাটা
এনালাইসিস এর চাহিদাও বাড়ছে।
এ
ছাড়াও আরও শত শত
সেক্টর আছে যেমন
- ভিডিও ইডিটিং
- সিপিএ মার্কেটিং
- এফিলিয়েট মার্কেটিং
- ই-কমার্স
- শপিফাই স্টোর ডিজাইন
এই সব সেক্টরেও দক্ষতা
অর্জন করে ক্যারিয়ার গড়ার
সীমাহীন সুযোগ আছে।
এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো অন্য কোনো
আর্টিকেলে।
৩. লার্নিং ফেইজ:
আপনি
হয়ত ভাবছেন কি শিখবেন, কোথা
থেকে শুরু করবেন ইত্যাদি
চিন্তা মাথায় নিয়ে ঘুরে বেরাচ্ছেন
কোন কুল কিনারা খুজে
পাচ্ছেন না। তাদের জন্য
আমার পরামর্শ হচ্ছে। আপনার আগ্রহের টপিক কোনটা সেটাকে
আগে ঠিক করে নেন।প্রয়োজনে
আপনি গুগলে বা যে কোনো
এ আই (AI) সার্চ দিয়ে দেখেন টপিক
খোজেন কোন টপিকে কি
ধরনের কাজ করতে হয়,
সেগুলো রিসার্চ করেন বোঝার চেষ্টা
করেন এরপর যেটা আপনার
কাছে ইজি মনে হবে
সেটাকে বেছে নেন।তাতে দক্ষ
হওয়ার জন্য অন্তত ৩-৬ মাস সময়
দিন। মনে রাখবেন, আপনার
ফোকাস ঠিক রেখে কাজ
করতে হবে। ইউটিউবে লোভনীয়
ভিডিও দেখে আজ একটা
নিয়ে কাজ করবেন তো
আরেকদিন আরেকটা তাহলে শুধু সময়ই নষ্ট
হবে কাজের কাজ কিছুই হবে
না। এই পর্যায়ে শেখার
বিষয়টি অনেক বেশি গুরুত্ব
দিতে হবে। লার্নিং ফেইজে
ইনকামের চিন্তা ভুলেও মাথায় আনা যাবে। ফ্রিল্যান্সিং
এ প্রত্যেকটা বিষয়ের চাহিদা আছে। সুতরাং আগে
কাজ শিখে দক্ষতা অর্জন
করেন,কাজ আপনার কাছে
হাজির হবে আপনার কাজ
খুজতে হবে না।২০২৬ সালে
কোনো সার্টিফিকেট দেখার চেয়ে ক্লায়েন্ট দেখতে
চাইবে আপনি বাস্তবে কী
করতে পারেন। শেখার সময় ছোট ছোট
প্রজেক্ট করুন এবং সেগুলো
সেভ করে রাখুন।
৪. এআই (AI) কে প্রতিযোগী নয়, সহযোগী বানান
এ আই (AI) এর নাম শুনলেই
অনেকে আঁতকে ওঠেন, নতুন যারা ফ্রিল্যান্সিং
এ আসতে চাচ্ছেন তারা
এ আই এর কথা
ভেবে আবার পিছু হাটছেন।
তাদের ধারণা এ আই এর
যুগে ফ্রিল্যান্সিং জগতে ভালো কিছু
করা যাবে না।কারণ এ
আই ব্যবহার করে সহজেই জটিল
সমস্যা সমাধান করা যায় যেমন
:যে কোন ছবি তৈরি করা,
ভিডিও বানানো, ওয়েবসাইট বানানো, লেখালেখি করা ইত্যাদি সহজেই
করা যায় সুতরাং ফ্রিল্যান্সিং
ক্যারিয়ার ভবীষ্যতের জন্য ভালো না।
তাদেরকে
বলি ভাই, এ আই
(AI) কোনো মানুষ না, এর কোন
চিন্তা শক্তি নেই বিভিন্ন সোর্স
থেকে তথ্য সংগ্রহ করে
একটা ধারণা দেয় মাত্র। এই
ধারণাকে পরিপূর্ণ সাজানোর জন্য মানুষের বিকল্প
কিছুই নাই। সুতরাং এ
আই৷ (AI) যত উন্নত হোক
না কেন দক্ষ ফ্রিল্যান্সারদের
চাহিদা কখনো কমবে না।
বরং এ আই (AI) ফ্রিল্যান্সারদের
কাজকে আরো সহজ করে
দিয়েছে। তাই এ আই
কে প্রতিদ্বন্দ্বী নয় বরং সহোযোগি
হিসেবে ব্যবহার করতে হবে।বর্তমান সময়ে
এ আই ছাড়া পরিপূর্ণ ফ্রিল্যান্সার
হতেও পারবেন না।
অনেক
ফ্রিল্যান্সার এআই ব্যবহার করতে
জানে না, ফলে তার
কাজ চলে যাবে সেই
ফ্রিল্যান্সারের কাছে যে এআই
ব্যবহারে পারদর্শী। সুতরাং বুঝতেই পারছেন বর্তমানে দক্ষ ফ্রিল্যান্সার হতে
হলে এ আই পারদর্শী
ফ্রিল্যান্সার হতে হবে। তাই
বলছি ভুল ধারণা থেকে
বেরিয়ে আসুন, এ আই (AI) কে
প্রতিযোগি না বরং সহোযোগি
হিসেবে ভাবুন।
৫. পোর্টফোলিও তৈরি:
আগেই
বলেছি লার্নিং ফেইজে ইনকামের চিন্তা মাথায় রাখা যাবে না।
এই সময় একটাই টার্গেট
থাকবে আপনাকে কাজ শিখতে হবে।
শেখার পর্ব শেষ হলে
আপনাকে দুই মাস প্রেক্টিস
করতে হবে। প্রেক্টিস না
করলে আপনি দক্ষ হতে
পারবেন না। আপনার হয়ত
মনে হতেই পারে আপনি
অনেক কিছু শিখেছেন এবং
ভালো ভাবেই শিখেছেন। যদি প্রেক্টিস না
করেন সেই শেখা আপনার
কাজে দেবে না। দুই
দিন পর সেই কাজ
করতে গেলে দেখবেন আপনি
কোথাও না কোথাও আটকে
গেছেন। কথায় আছে practice makes a man perfect
এখন
প্রশ্ন হচ্ছে কিভাবে প্রেক্টিস করবেন? আপনি যেই বিষয়ে
দক্ষতা অর্জন করেছেন তার পোর্টফলিও তৈরী
করেন। একটা দুইটা নয়
প্রয়োজনে শত শত পোর্টফলিও
বানান। সেখানে উল্লেখ করুন আপনি কি
কি কাজ পারেন, কতটা
নিখুঁত ভাবে কাজ করতে
পারেন। কাজের ক্ষেত্রে সমস্যা গুলোকে কিভাবে মোকাবেলা করেছেন, কি কি কৌশল
অবলম্বন করেছেন, আপনার কাজের কোয়ালিটি কেমন? ইত্যাদি যাবতীয় বিষয় তুলে ধরুন
পোর্টফলিও তে। মনে রাখবেন
পোর্টফলিও হচ্ছে আপনার কাজের আয়না আপনার পোর্টফোলিও
হবে আপনার সেরা বিজ্ঞাপন। তবে
২০২৬ সালে একটি সাধারণ
পিডিএফ পোর্টফোলিও যথেষ্ট নয়। নিজস্ব একটি
পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করুন। সেখানে
দেখান আপনার কাজের before and after।
৬. ক্লায়েন্ট হান্টিং
দক্ষতা
অর্জন করে যখন পোর্টফলিও
বানানো শেষ এ পর্যায়ে
আপনার কাজ হচ্ছে ক্লায়েন্ট
হান্টিং করা। কিভাবে ক্লায়েন্ট
হান্টিং করবেন চলুন বিস্তারিত আলোচনা
করি।
আপনি
যে কাজ শিখলেন এখন
তো আর ঘরে বসে
থাকলে ইনকাম হবে না। কারো
না কারো কাজ করে
দিয়ে কাজের বিনিময়ে টাকা নিবেন। এক্ষেত্রে
আপনাকে বায়ার ধরতে হবে। বায়ার
কোথায় পাবেন, কীভাবে তাদের যোগাযোগ করবেন?
আপনি
দুই ভাবে বায়াদের সাথে
যোগাযোগ করতে পারেন,
১. আন্তর্জাতিক মার্কেট প্লেসের মাধ্যমে
(fiverr,upwork,freelancer. com)ইত্যাদি
২. ডাইরেক্ট ক্লায়েন্ট
আন্তর্জাতিক
মার্কেট প্লেস মুলত বায়ার এবং
ফ্রিল্যান্সারদের মাঝে মধ্যস্থতা কারি
হিসেবে কাজ করে। যেখানে
ফ্রিল্যান্সার তাদের কাজের দক্ষতা অনুযায়ী একটা প্রোফাইল তৈরি
করে রাখে এবং পোর্টফলিও
সাজিয়ে রাখে। বায়ার তাদের কাজের ধরন অনুযায়ী ফ্রিল্যান্সার
ভাড়া করে একটা নির্দিষ্ট
পেমেন্ট এর মাধ্যমে, যেমন
fiver। আবার কিছু মার্কেট প্লেসে
বায়াররা কাজের ধরন অনুযায়ী পোস্ট
করে থাকে সেখানে ফ্রিল্যান্সাররা
বিড করে। এখানে ফ্রিল্যান্সার
বা বায়ার কোন পক্ষের প্রতারণা
করার কোন সুযোগ নাই।
কেউ যদি মার্কেট প্লেসের
প্রাইভেসি লংঘন করে তাহলে
সাথে সাথে তার একাউন্ট
বন্ধ করে দেবে। পেমেন্ট
ও লেনদেন করতে হয় এই
মার্কেট প্লেসের মাধ্যমে।
আর ডাইরেক্ট ক্লায়েন্ট বলতে বুঝায়, এ সব মার্কেট
প্লেসের বাইরে থেকে বায়ার বা
ক্লায়েন্ট খোজা। যেমন সোস্যাল মিডিয়া
ফেসবুক, লিংডইন,টুইটার, ইত্যাদি ব্যবহার করে বিদেশি কোম্পানি
বা বায়ারদের সাথে যোগাযোগ করা।
ইমেইল ব্যবহার করে টার্গেটেড ক্লায়েন্টদের
পার্সোনাল ইমেইল পাঠিয়ে নিজের সার্ভিস অফার করা।
তবে
আমার পরামর্শ থাকবে ২০২৬ সালে এসে
শুধুমাত্র fiverr,
upwork এর উপর নির্ভর করা
বেশ ঝুকিপূর্ণ। মার্কেটে এখন কম্পিটিটর অনেক
বেশি।
৭. পার্সোনাল ব্র্যান্ডিং:
নিজেকে
ব্র্যান্ড হিসেবে গড়ুন, আপনার কাজের দক্ষতাকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন। ফ্রি টিপস দিন,
লোকে কেন আপনাকে কাজ
দেবে? যখন দেখবে আপনি
এই বিষয়ে পারদর্শী, আপনার কাজের অভিজ্ঞতা আছে কাজের কোয়ালিটি
ভাল।আপনার কাজের মধ্যে একটা বিশেষত্ব আছে।
য়খন আপনার বিষয়ে জানবে তখন দেখবেন বিভিন্ন
জায়গা থেকে আসতে শুরু
করবে। এখানে আপনাকে তুলে ধরতে হবে,
আপনি কি কারণে অন্যদের
থেকে আলাদা, কেন ক্লায়েন্টরা আপনাকে
কাজ দেবে ইত্যাদি বিষয়।
ব্র্যান্ড তৈরি হয়ে গেলে
আপনাকে আর কাজের পেছনে
ছুটতে হবে না। কাজ
অটোমেটিক চলে আসবে।
৮. কমিউনিকেশন ও সফট স্কিলস
কমিউনিকেশন
স্কিল এটা কাজ পাওয়ার
জন্য বেশ গুরুত্বপূর্ণ। আপনার
হয়ত কাজের দক্ষতা বেশ ভালো কিন্তু
বায়ারদের সাথে যোগাযোগ করতে
পারছেন না ঠিক মত
তাহলে কিন্তু কাজ হাত ছাড়া
হয়ে যাবে।সেক্ষেত্রে ভালো করে যোগাযোগের
স্কিল অর্জন করতে হবে, কারণ
আপনি যদি বায়ারদের সমস্যা
বুঝতে না পারেন তাহলে
সেটা সমাধান করবেন কিভাবে? তাই যদি স্পিকিং
পাওয়ার উন্নত করতে নাও পারেন
তাহলে চ্যাটিং বা ইমেইল অর্থাৎ
লিখিত যোগাযোগ করার দক্ষতা থাকতেই
হবে। এক্ষেত্রে আপনি AI কে আপনার সহযোগী
হিসেবে ব্যবহার করতে পারেন।তবে মনে
রাখবেন বায়াররা টাইম মেইনটেইন কে
বেশি গুরুত্ব দেয়।কাজ জমা দেয়ার শেষ
তারিখের আগেই আপনাকে কাজ
জমা দিতে হবে কাজের
ক্ষেত্রে ক্লায়েন্ট দের সাথে সব
সময় সৎ থাকবেন। পাংচুয়ালিটিকে
তারা বেশি পছন্দ করে।
৯. ধারাবাহিকতা ও ধৈর্য
পুর্বে
উল্লেখ্য করেছি, ফ্রিল্যান্সিং কোন যাদুর কাঠি
না। এখানে সফল হতে হলে
ধর্য্য আর পরিশ্রমের বিকল্প
নাই।ফ্রিল্যান্সিং শুরুর প্রথম দিকের সময়টা অনেক চ্যালেঞ্জিং বিশেষ
করে ১ম ৬মাস। এই
সময়টাতে অনেকে টিকে থাকতে না
পেরে হাল ছেড়ে দেয়।
সুতরাং এই চ্যালেঞ্জিং মুহুর্তকে
মোকাবেলা করার সামর্থ্য আপনার
থাকতে হবে। এই সময়ে
যারা হাল ছেড়ে দেয়
তারাই মনে করে ফ্রিল্যান্সিং
কঠিন একটা বিষয়। আর
তারা এটাও বলে বেড়ায়
ফ্রিল্যান্সিং ভুয়া, এখানে শুধু সময় নষ্ট
ইত্যাদি ইত্যাদি। কিন্তু যারা এই চ্যালেঞ্জ
কে মোকাবেলা করতে পেরেছে তারাই
আজ সফল। মনে রাখবেন
প্রতিটা সফলতার পেছনে একটা গল্প থাকে।
এই গল্প আপনাকে তৈরি
করতে হবে। আজ যারা
সফল ফ্রিল্যান্সার তারা এমনি এমনি
এখানে আসতে পারেনি। ধর্য্য
আর পরিশ্রম ছিল তাদের সফলতার
চাবিকাঠি। আমার পরিচিত এক
বড় ভাই আছে যিনি
আগে ইজি বাইক চালাইত
সে অল্প অল্প করে
টাকা জমিয়ে কম্পিউটার কেনে এরপর শুরু
হয় তার ফ্রিল্যান্সিং যাত্রার
পথ একবেলা ইজি বাইক চালাইত
আর একবেলা কাজ শিখতো। আজ
সে একজন সফল ফ্রিল্যান্সার
যার মাসিক ইনকাম ১লাখের উপরে।সুতরাং ফ্রিল্যান্সিং জগতে আসতে হলে
পরিশ্রম, ধর্য্য, আর সময় এই
৩টা জিনিস পুঁজি করে আসতে হবে।
১০. পেমেন্ট ও লিগ্যাল প্রসেস
এই পর্বটা আপনার জন্য হবে বেশ
আনন্দদায়ক। সফল তো আপনি
তখনি হবেন, যখন ইনকাম শুরু
হবে এবং সেটি নিজের
পকেটে নিয়ে আসতে পারবেন।
তবে হ্যাঁ টাকা পকেটে নিয়ে
আসার কিছু প্রসেস আছে।
কারণ আন্তর্জাতিক মার্কেটে যেটা ইনকাম হবে
সেটা তো আর টাকা
না, সেটা হবে ডলারে।
সেই ডলার টাকাই পরিনত
করার জন্য কিছু মাধ্যমের
প্রয়োজন হবে।যেমন পেওনিয়ার, বাংলাদেশিদের জন্য সব চেয়ে
জনপ্রিয় একটা মাধ্যম। এ
ছাড়াও ব্যাংক ট্রান্সফার এবং wise এর মাধ্যমে টাকা
দেশে আনতে পারবেন। তবে
যখন ইনকাম শুরু হবে তখন
এগুলো সেটাপ করে রাখবেন।এছাড়া ফ্রিল্যান্সার
হিসেবে কর (Tax) এবং আইনি বিষয়গুলো
সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা জরুরি।
এই বিষয় নিয়ে পরবর্তীতে
ডিটেইলস আলোচনা করবো অন্য কোনো
আর্টিকেলে। আমাদের সাথেই থাকুন।
শেষ কথা
ফ্রিল্যান্সিং
মানে শুধু ডলারের হিসাব
নয়, এটি একটি স্বাধীনতার
নাম। তবে এই স্বাধীনতার
পেছনে থাকে প্রচুর রাতজাগা
পরিশ্রম এবং প্রতিনিয়ত নিজেকে
আপডেট করার চ্যালেঞ্জ। ২০২৬
সালে দাঁড়িয়ে আপনি যদি মনে
করেন আজই শুরু করবেন
এবং কালই লাখ টাকা
আয় করবেন, তবে আপনি ভুল
পথে আছেন। কিন্তু আপনি যদি শেখার
তৃষ্ণা নিয়ে শুরু করেন,
তবে এই জগত আপনাকে
এমন সম্মান এবং সচ্ছলতা দেবে
যা অন্য অনেক পেশায়
কল্পনা করা কঠিন। মনে
রাখবেন, প্রতিটি এক্সপার্টই একদিন বিগিনার ছিলেন।
আপনার
যাত্রা শুভ হোক!


অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url