OrdinaryITPostAd

ঘরে বসেই ফ্রিল্যান্সিং করে মাসে ৫০ হাজার টাকা আয়ের সেরা উপায়


বর্তমান যুগে ইন্টারনেট ব্যবহার করে না এমন লোক খুজে পাওয়া কঠিন বিশেষ করে ফেসবুক, ইউটিউবে, টিকটিক ৮০% লোক ব্যবহার করে টাইম পাস করে। কিন্তু এটা কেবল টাইম পাস করা বা বিনোদনের মাধ্যমই নয়  বরং এটি আয়ের এক বিশাল ক্ষেত্র। যেখান মাসে হাজার হাজার টাকা আয় করা সম্ভব।অনেকে আছে যারা ঘন্টার পর ঘন্টা রিলস আর শর্টস ভিডিও দেখে সময় কাটায় আপনি যাদের ভিডিও দেখেন তারা ঠিকি এই ভিডিও আপনাকে দেখিয়ে টাকা কামায় করছে আর আপনি আপনার অলস মস্তিষ্ক নিয়ে বসে আছেন আর ভাবছেন আমাকে দিয়ে এসব হবে না। এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন, আজ থেকেই শুরু করে দেন  ৬মাস পর আপনিও ইনকাম করতে পারবেন। হ্যাঁ, আজকে আপনাদেরকে এমন কিছু উপায় বলে দেবো যেখান থেকে মাসে ৫০-৬০ হাজার টাকা ইনকাম করতে পারবেন, তবে অবশ্যই ধর্য্য ধরে কাজ করে যেতে হবে। 
নিচে জনপ্রিয় এবং দীর্ঘমেয়াদী কিছু আয়ের মাধ্যম বিস্তারিত আলোচনা করা হলো:


ফ্রিল্যান্সিং ক্যারিয়ার,টাকা ইনকাম, ফ্রিতে টাকা ইনকাম,  ফ্রি টাকা ইনকাম, টাকা ইনকাম করারা অ্যাপ, অনলাইন ইনকাম,
ঘরে বসে মাসে ৫০ হাজার টাকা আয়ের সম্পুর্ণ গাইড


 ডিজিটাল মার্কেটিং


ডিজিটাল মার্কেটিং বর্তমান সময়ে জনপ্রিয় একটা আয়ের উৎস। আমরা যদি আজ থেকে ১৫-২০ বছর আগের কথা ভাবি তাহলে কি দেখেছি বিভিন্ন কোম্পানি বা ব্র‍্যান্ড প্রোমোটাররা  বাজারে বাজারে গিয়ে দোকানে গিয়ে তাদের মানুষের কাছে তাদের প্রোডাক্ট প্রচার করতো প্রোডাক্টের গুনাগুন তুলে ধরতো। দেয়ালে দেয়ালে লিফলেট এবং পোস্টার দিয়ে ব্র‍্যান্ড প্রোমোট করতো।তখন হয়ত তারা ডিজিটাল মার্কেটিংয়ের কথা চিন্তায় করতে পারেনি, যে একদিন ঘরে বসে এটি করা যাবে এবং আয় হবে  কয়েক গুন বেশি। এখন ২০২৬ সাল সব কিছু হয়েছে ডিজিটালাইজ, এখন আর বাজারে গিয়ে দোকানে দোকানে  প্রোডাক্ট বিক্রি বা ব্র‍্যান্ড প্রোমোট করতে হয় না। কারণ এখন ক্রেতারাই চায় ঘরে বসে জিনিস কিনতে, কেননা কর্মব্যস্ততার মাঝে মানুষের আর বাজারে যাবারই বা সময় কোথায়? তাই অনলাইন থেকে কেনাকাটা করতেই মানুষ বেশি স্বাচ্ছন্দ বোধ করে হয়ত এমন সময় চলে আসবে যে মানুষ আর বাজারেই যাবে না সবকিছু ঘরে অর্ডার করবে। তাই আপনি যদি ডিজিটাল মার্কেটিং ভালো ভাবে শিখতে পারেন তাহলে আরকিছুই করতে হবে না, অনায়াসে মাসে ৫০ হাজার বা তারও বেশি ইনকাম করতে পারবেন।


কিভাবে করবেন:
যেহেতু  বাড়িতে বসেই এই কাজ করা যায় এবং লোকাল মার্কেটেই অনেক কাজ পাওয়া যায়। আপনি একসাথে ৫-৬ জন বায়ারের কাজ একসাথে করতে পারেন, একেকজন বায়ারের কাছ থেকে যদি মাসিক ১০হাজার টাকা করেও নেন তাহলে ৫ জনের কাছ থেকে ৫০ হাজার টাকা মাসে কামাইতে পারবেন। আপনি যখন এক্সপার্ট হবে এবং এ আই এর টুলস সঠিক ব্যবহার করতে পারবেন তখন ইনকাম আরও কয়েক গুন বেড়ে যাবে।


সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (SEO)


সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যাকে সংক্ষেপে বলা হয় এসইও। এই এসইও হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের প্রাণ ভোমরা, সহজ ভাবে উদাহরণ দিয়ে বলি ডিজিটাল মার্কেটিং কে যদি একটা লাইব্রেরীর সাথে তুলনা করা হয় তাহলে এসইও হচ্ছে সেই লাইব্রেরির ক্যাটালগ। ক্যাটালগ ছাড়া যেমন ভালো বই খুজে পাওয়া সম্ভব না, তেমনি এসইও ছাড়া ওয়েবসাইট খুজে পাওয়া কঠিন।অর্থাৎ ডিজিটাল মার্কেটিং আর এসইও হচ্ছে একটি মুদ্রার এপিট ওপিট একটিকে ছাড়া অন্যটি অসম্পূর্ণ। 
যদিও পেইড মার্কেটিং করেও ওয়েবসাইট কে র‍্যাংক করানো সম্ভব,  তবে এসইও ইজ দ্যা বেস্ট। আপনি যদি  এসইও এবং ডিজিটাল মার্কেটিং একসাথে শিখে নেন তবে কাজ পাওয়া অনেক সহজ হয়ে যায়। আপনি চাইলে শুধু SEO সার্ভিস দিয়েও মাসে ৫০ হাজার টাকা কামাইতে পারবেন।


SEO এর কাজ কি?: SEO এর কাজ হচ্ছে কোন ওয়েব সাইট কে গুগল সার্চের প্রথম পাতায় নিয়ে আসা।

সোশ্যাল মিডিয়া মার্কেটিং (SMM):


সবচেয়ে সহজ ভাবে অনলাইন থেকে ইনকামের উপায় হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ম্যানেজমেন্ট। অনেক বড় বড় কোম্পানি আছে যারা সারা বছর পেইড ক্যাম্পেইন করে যার কারণে কাস্টমারদের মেসেজের রিপ্লাই দেয়ার জন্য একজন ম্যানেজার দরকার হয় যিনি সার্বক্ষণিক সোশ্যাল মিডিয়া (ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডইন,হোয়াটসঅ্যাপে) উপর নজর রাখতে হয়। ছোট-বড় সব কোম্পানিরই এখন সোশ্যাল মিডিয়া ম্যানেজার প্রয়োজন। তাই আপনি যদি এই দক্ষতা অর্জন করতে পারেন তাহলে একসাথে একাধিক ক্লায়েন্টের কাজ করে মাসে ৫০ হাজার টাকা আয় করতে পারেন।


অ্যাড ক্যাম্পেইন:

একজন এক্সপার্ট এড ক্যাম্পেইনারের চাহিদা যে বর্তমানে কতটা বেশি কল্পনা করতে পারবেন না।  তাই  আপনি একজন দক্ষ এড ক্যাম্পেইনার হতে পারলে মাসে ১ লাখ টাকা কামানো কোনো ব্যাপার না।


কি কি শিখবেন

এড ক্যাম্পেইন এর জন্য দুটি বিষয়কে শিখতে হবে 

১ ফেসবুক এড ক্যাম্পেইন
২ গুগল এড ক্যাম্পেইন
ফেসবুকের জন্য প্রথমে জানতে হবে বিজনেস  ম্যানেজার বা এড একাউন্ট সম্পর্কে। আপনি যদি ক্লায়েন্টের এড রান করাতে চান তাহলে অবশ্যই এড একাউন্ট থাকতে হবে। সেই সাথে জানতে হবে এড অবজেক্টিভ আপনি কি চান ব্র‍্যান্ড এওয়ারনেস, নাকি ভিজিটর নাকি আরও অন্য কিছু। এরপর অডিয়েন্স টার্গেটিং, ছেলেদের টার্গেট করতে চান নাকি মেয়েদের ?  কোন বয়সের অডিয়েন্স চান ইত্যাদি বিষয় ভালো ভাবে জানতে হবে। আকর্ষণীয় ভিডিও বা ছবি চমৎকার ক্যাপশন, ফেসবুক পিক্সেল ব্যবহার করে রিটার্গেট করা খুব ভালো করে শিখে নিতে হবে।

গুগল এডের জন্য কিওয়ার্ড রিসার্চ দক্ষতার সাথে শিখতে হবে, এ ছাড়াও ক্যাম্পেইন টাইপ,বিডিং স্ট্রেটেজি,কোয়ালিটি স্কোর, কনভারসন ট্র‍্যাকিং, বাজেট, পেমেন্ট মেথড ইত্যাদি বিষয়ে খুব কেয়ারফুলি শিখতে হবে।
যদি শুধুমাত্র এড রান করিয়ে ইনকাম করতে চান তাহলে ও মাসে ৫০ হাজার টাকা ইনকাম করা সহজ।
বর্তমান ছোট বড় সব ধরনের ই-কমার্স ব্যবসায়ীরা পেইড ক্যাম্পেইন করে থাকে তাই এখানে প্রুচুর কাজ পাওয়া যায়।


 ব্লগিং এবং কন্টেন্ট রাইটিং

আপনি যদি মনে করেন কারো অধীনে কাজ করবেন না, নিজের ইচ্ছায় স্বাধীনভাবে ফ্রিল্যান্সিং করবেন তাহলে এই অধ্যায় আপনার জন্য বেস্ট একটা উপায়। একটি ডোমেইন এবং হোস্টিং কিনে নিজস্ব ব্লগ সাইট বানান এবং নিজের দক্ষতা অনুযায়ী একটা নিশ বেছে নেন যেমন প্রযুক্তি, শিক্ষা,ফ্রিল্যান্সিং ইত্যাদি বিষয়ে আর্টিকেল লেখা শুরু করে দেন। যখন আপনার সাইটে পর্যাপ্ত ভিজিটর আসবে তখন এডসেন্সের জন্য আবেদন করুন। আর্টিকেলের মান যদি ভালো হয় এখান থেকে লাখ টাকা কামানো সম্ভব।

কন্টেন্ট রাইটিং সার্ভিস:

অনেক বড় বড় অনলাইন প্রতিষ্ঠান আছে কন্টেন্ট লেখার জন্য কন্টেন্ট রাইটারদের ভাড়া করে থাকেন। আপনি যদি ভালো মানের একজন কন্টেন্ট রাইটার হতে পারেন তাহলে ফাইভার, আপওয়ার্ক থেকে মাসে মোটা অংকের আয় করতে পারেন। বিদেশি বায়ার পেতে হলে অবশ্যই ইংরেজিতে ভাল মানের কন্টেন্ট লিখতে হবে।


 ইউটিউব এবং ফেসবুক

ভিডিও কন্টেন্টের জনপ্রিয়তা এখন সবচেয়ে বেশি। আপনি যদি শিক্ষামূলক, টেক রিভিউ বা বিনোদনমূলক ভিডিও তৈরি করতে পারেন, তবে আয়ের পথ প্রশস্ত।

কিভাবে আয় হবে:

 প্রথমত ইনকাম হবে মনিটাইজেশনের মাধ্যমে, যখন আপনার ফেসবুক, ইউটিউবে ফ্যান ফলোয়ার বেড়ে যাবে তখন ক্রাইটেরিয়া পুরন হলে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন, আর এপ্রুভ পেলেই ইনকাম শুরু হয়ে যাবে।

দ্বিতীয়ত  স্পনসরশিপের মাধ্যমে, আপনার ফ্যান ফলোয়ার যখন লক্ষ লক্ষ হয়ে যাবে তখন অনেকেই আসবে আপনার কাছে তাদের প্রোডাক্ট স্পনসর করতে  যার বিনিময়ে আপনি পাবেন হিউজ পরিমাণ টাকা।

তৃতীয়ত এখন থেকে আপনি ব্র‍্যান্ড প্রোমোট করে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন। আপনি খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন, কাস্টমারদের কনভিন্স করার ক্ষমতা থাকে তাহলে এই সেক্টরে অল্প দিনের মধ্যে হাইলি লাইফ লিড করতে পারেন।

চতুর্থত আপনার ভিডিও ডেসক্রিপশনে  বিভিন্ন পণ্যের এফিলিয়েট লিংক ব্যবহার করতে পারেন, এই লিংক থেকে কেউ পণ্য কিনলে কমিশন পাবেন।

ভিডিও ইডিটিং ও গ্রাফিক্স ডিজাইন

ফেসবুক রিলস, ইউটিউব শর্টস এবং টিকটক ভিডিও ইডিট করার জন্য প্রফেশনাল ইডিটরদের চাহিদা এখন তুংগে। আর এখন ভিডিও ইডিট করার জন্য adobe premium pro বা এই জাতীয় ভারী কোন সফটওয়্যার এর প্রয়োজন হয়না। ক্যাপকাট প্রিমিয়াম ভার্সন দিয়েই প্রফেশনাল মানের ভিডিও ইডিট করা যায়, আর এটি শিখতেও বেশি সময়ের দরকার হয় না ১ মাসেই শিখে নিতে পারবেন।
ঠিক একইভাবে গ্রাফিক্স ডিজাইনের জন্যও এখন ৬মাস বা ১ বছর  প্রশিক্ষণ নিতে হয় না। ক্যানভা প্রো দিয়ে মাত্র ১৫ দিনেই প্রফেশনাল ডিজাইন শিখে নিতে পারবেন। ক্যাপকাট দিয়ে ভিডিও ইডিটিং এবং ক্যানভা দিয়ে ডিজাইন যদি একসাথে শিখে নিতে পারেন, তাহলে সোশ্যাল মিডিয়াই এই সার্ভিস বিক্রি করে মাসে ৪০-৬০ হাজার টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব।

 লোকাল বিজনেস ও এজেন্সি:-

অনলাইনে শুধু ফ্রিল্যান্সিং নয়, ব্যবসা করেও আয় করা যায়। আপনি যদি একটি ছোট টিম বা নিজে একা ডিজিটাল সেবা (যেমন: ওয়েবসাইট সেটআপ, এসইও সার্ভিস, বা অ্যাড বুস্টিং) প্রদান করেন, তবে স্থানীয় বাজার থেকেও ভালো আয় সম্ভব।
এ ছাড়াও ডিজিটাল সার্ভিস বিক্রি করেও আয় করতে পারেন যেমন সাবস্ক্রিপশন ভিত্তিক সার্ভিস এমাজন প্রাইম, নেটফ্লিক্স, এসইও টুলস যেমন uber suggest, semrush, moz pro, chatgpt,canva pro, capcut pro,ইত্যাদি সেল করেও মাসে ৩০-৪০ হাজার টাকা আয় করা সম্ভব।


ই-বুক সেল

অনলাইনে ই-বুক সেল করে ইনকাম করা বর্তমান সময়ে বেশ জনপ্রিয় এবং লাভজনক একটা বিজনেস।একবার রিসোর্স করলে সারা বছর শুধু বিক্রি করে  টাকা কামানো যায়।

টেলিকম ও ডাটা রিসেলিং

বর্তমান সময়ে খুব ট্রেন্ডি একটা বিজনেস টেলিকম ডাটা রিসেলিং। কম দামে টেলিকম প্রোভাইডারের কাছ এমবি মিনিট কিনে বেশি দামে বিক্রি করা, এটি বর্তমানে অনলাইনের মাধ্যমে বিক্রি করা যায়। মানুষ এখন কম দামে ইন্টারনেট ও মিনিট প্যাক খোজে, মনে রাখবেন এই ব্যবসার মুলধন হচ্ছে বিশ্বস্ততা। যেখানে কম দাম এবং ভালো সার্ভিস পাবে কাস্টমার সেখানেই চলে যাবে। তাই আপনার সার্ভিসকে একটা ব্র‍্যান্ড হিসেবে তুলে ধরুন, যার পুজি হবে বিশ্বাস এবং সততা তাহলে এখান থেকেই মাসে ৬০-৭০ হাজার টাকা আয় করতে পারবেন।


উপরে যে কয়টি বিষয় নিয়ে আলোচনা করলাম তার যেকোনো একটি অথবা দুটি বিষয় নিয়ে কাজ শুরু করে দেন ধীরে ধীরে দক্ষতা অর্জন করেন। একসাথে অনেক গুলো বিষয় নিয়ে কাজ করতে যাবেন না, ১-২ বছর পরে দেখবেন আপনার অবস্থান কোথায় গিয়ে দাঁড়ায়। কাল থেকে শুরু করব এই চিন্তা বাদ দেন এখনই শুরু করেন শুরুর দিকে হয়ত খুব ভালো কিছু হবে না তবে হাল ছাড়বেন না লেগে থাকেন সফলতা আসবেই অন্যরা পারলে আপনি কেন নয়।

মাসে ৫০ হাজার টাকা আয়ের কর্মপরিকল্পনা

সফলতা পেতে হলে  আপনাকে অবশ্যই একটি রুটিন মেনে চলতে হবে রুটিন ছাড়া সামনে এগোতে পারবেন না।
দক্ষতা অর্জন (১-৩ মাস): প্রথম ৩ মাস শুধু শেখার পেছনে সময় দিন। ইনকামের চিন্তা করবেন না আপনার যোগ্যতা থাকলে ইনকাম হবেই। শুরুতেই ইউটিউব থেকে শেখা শুরু করেন ভালো কিছু শেখার জন্য  কোনো প্রফেশনাল কোর্সে ভর্তি হতে পারেন।
পোর্টফোলিও তৈরি: আপনি যা শিখেছেন তার নমুনা বা স্যাম্পল তৈরি করে রাখুন। ক্লায়েন্ট কাজ দেওয়ার আগে আপনার পূর্বের কাজ দেখতে চাইবে আপনার কাজের অভিজ্ঞতা শেয়ার করুন।
মার্কেটপ্লেসে যুক্ত হওয়া: ফাইভার, আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার ডটকমে প্রফেশনাল মাপের  প্রোফাইল তৈরি করুন, পাশাপাশি লিংকডইনে সক্রিয় হোন।
নেটওয়ার্কিং: ফেসবুকের বিভিন্ন প্রফেশনাল গ্রুপে যুক্ত থাকুন এবং মানুষের সমস্যার সমাধান দিন। এতে আপনার পরিচিতি বাড়বে।

শর্টকাট খুঁজবেন না: কখনো শর্টকাট খুজতে যাবেন না কারণ ফ্রিল্যান্সিং এ শর্টকাট বলে কিছু নেই ক্লিক করে আয় বা গেম খেলে আয়ের চটকদার বিজ্ঞাপনে পা দেবেন না।

আপডেট থাকুন: প্রযুক্তির দুনিয়া দ্রুত পরিবর্তন হয়। তাই প্রতিদিন নতুন কিছু শেখার মানসিকতা রাখুন দিনে একটি করে নতুন কিছু শিখুন।

শেষ কথা

মাসে ৫০ হাজার টাকা আয় করা অসম্ভব কিছু নয়, তবে এটি কোনো লটারিও নয়। আপনি যদি প্রতিদিন ৫-৬ ঘণ্টা কঠোর পরিশ্রম করতে পারেন এবং যেকোনো একটি বিষয়ে (যেমন: এসইও বা ডিজিটাল মার্কেটিং) দক্ষ হয়ে ওঠেন, তবে ৬ মাস থেকে ১ বছরের মধ্যেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। শুরুটা আজই করুন, কারণ সময়ের সাথে সাথে প্রতিযোগিতা আরও বাড়বে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url